ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মানববন্ধন
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬



ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মানববন্ধন

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর সদর উপশাখার উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর সদর উপশাখার সভাপতি মাওলানা মতিউর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব মজলিসের সভাপতি মুফতি মাহবুবুর রহমান। এছাড়া বক্তব্য দেন জেলা যুব মজলিসের সম্পাদক মাওলানা ফারহাদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় ১ থেকে ৭ নম্বর আসামি বিচারিক রায়ে খালাস পেলেও কোরআনের হাফেজ আবু নাঈমকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের দাবি, এ রায় বিচারিক বৈষম্যের শামিল।
মানববন্ধন থেকে বক্তারা ওই রায়ের নিন্দা জানিয়ে হাফেজ আবু নাঈমের নিঃশর্ত মুক্তির দাবি জানান। পরে মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়

বাংলাদেশ সময়: ১৬:১৩:২০   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ