শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলতে আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলাধুলা » শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলতে আর্জেন্টিনা
শনিবার, ৪ জুলাই ২০২৬



শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলতে আর্জেন্টিনা

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে কি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে? বোধকরি ভোজিনিয়া নামক এক গোলকিপার নিয়েই। যার বীরত্বে কেপ ভার্দে গ্রুপ পর্বে দুই সাবেক চ্যাম্পিয়নকে রুখে উঠে এসেছে নকআউট পর্বে।

কেন ভোজিনিয়া নামক এক ৪০ বছর বয়সীকে নিয়ে এত আলোচনা, সেটি তিনি আরও একবার জানান দিলেন। বর্তমান চ্যাম্পিয়নদের প্রায় রুখেই দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এ যাত্রায় আর হয়নি। ভোজিনিয়া জুজু তাড়িয়ে শ্বাসরুদ্ধকর এক জয়ে শেষ ষোলোয় উঠেছে লিওনেল স্কালোনির দল।

শনিবার ভোরে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে গিয়ে ৩-২ ব্যবধানে হারায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনার হয়ে গোল করেন লিওনেল মেসি, লিসান্দ্রো মার্তিনেজ। আর কেপ ভার্দের হয়ে দুটি গোল করেন দিরয় দুয়ার্তে এবং সিডনি লোপেজ কাবরাল। আর্জেন্টিনার জয়সূচক গোলটি আসে কেপ ভার্দের আত্মঘাতি গোলে।

বাংলাদেশ সময়: ১৬:১১:৪৭   ৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ