ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

প্রথম পাতা » খেলাধুলা » ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া
শনিবার, ৪ জুলাই ২০২৬



ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াইয়ে কুলিয়ে উঠতে পারল না ঘানা। আর্জেন্টিনার বিপক্ষে হেরে কেপ ভার্দের বিদায়ের পর আফ্রিকার আরেক দেশ ঘানাও বিদায় নিল দক্ষিণ আমেরিকান প্রতিপক্ষের বিপক্ষে হেরে।

শনিবার (৪ জুলাই) কানসাস সিটিতে শেষ ৩২–এর ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। প্রথমার্ধে করা জন আরিয়াসের একমাত্র গোলেই শেষ ১৬ নিশ্চিত করল লা কাফেতেরোসরা। ভ্যাঙ্কুভারে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে শেষ ষোলোর এই ম্যাচ।

এই ম্যাচ দিয়েই রাউন্ড অব ৩২ পর্বের সমাপ্তি ঘটল।

কানসাস সিটিতে ঘানার বিপক্ষে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে কলম্বিয়া। ৬২ শতাংশ বল পজেশন রেখে ২০টি শট নিয়েছে লা কাফেতেরোসরা, যার মধ্যে ৮টি শট লক্ষ্যে ছিল। অন্যদিকে ঘানার ৮ শটের একটিও লক্ষ্যে ছিল না।

ম্যাচের ১৪তম মিনিটেই লিড পায় কলম্বিয়া। লুইস সুয়ারেজের বাড়ানো পাস থেকে দারুণ গোল করেন জন আরিয়াস।

৫৭ মিনিটে ঘানার জালে দ্বিতীয়বার বল পাঠায় কলম্বিয়া। লুইস দিয়াজ গোলের উল্লাসে মাতান লা কাফেতেরোসদের। কিন্তু ভিএআর দেখে গোলটি অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। শেষ পর্যন্ত ন্যুনতম ব্যবধান ধরে রেখেই শেষ ১৬ নিশ্চিত করে কলম্বিয়া।

বাংলাদেশ সময়: ১৭:১১:০৬   ৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রবিনসন-টংয়ের বোলিং তোপে ১৭১ রানে অলআউট পাকিস্তান
পাকিস্তানকে হকি বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারত
আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজিকে হারাল লেন্স
প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়
আশরাফুলের হ্যাটট্রিকে যুবাদের উড়িয়ে দিল জাতীয় দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ