বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

ট্যালেন্টপুলে বৃত্তি পেল কালকিনি সোনালী ব্যাংক ম্যানেজারের কন্যা আতিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্যালেন্টপুলে বৃত্তি পেল কালকিনি সোনালী ব্যাংক ম্যানেজারের কন্যা আতিয়া
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬



ট্যালেন্টপুলে বৃত্তি পেল কালকিনি সোনালী ব্যাংক ম্যানেজারের কন্যা আতিয়া

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার পৌর লামচড়ি ১৮৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ছাত্রী শেখ আতিয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এ ট্যালেন্টপুলে (সরকারি) বৃত্তি লাভ করেছে। তার এই গৌরবময় ও কৃতিত্বপূর্ণ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কৃতি শিক্ষার্থী শেখ আতিয়া কালকিনি সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) শেখ আসাদুজ্জামানের একমাত্র কন্যা।

মেয়ের এই ধারাবাহিক ও অনন্য সাফল্যের পর আতিয়ার পিতা-মাতা মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করেছেন। একই সাথে আতিয়ার বিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষকদের প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রম ও সঠিক নির্দেশনায় আতিয়া এই গৌরবময় ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।

আতিয়ার ভবিষ্যৎ জীবন যেন আরও সুন্দর, সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হয়, সে জন্য তার পরিবার সকলের নিকট দোয়া কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৩:২৪   ১৯ বার পঠিত