স্মার্ট কৃষক কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ পরিবেশ প্রতিমন্ত্রীর

প্রথম পাতা » খুলনা » স্মার্ট কৃষক কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ পরিবেশ প্রতিমন্ত্রীর
সোমবার, ১৩ জুলাই ২০২৬



স্মার্ট কৃষক কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ পরিবেশ প্রতিমন্ত্রীর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত ‘স্মার্ট কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

কোনো অবস্থাতেই প্রকৃত কৃষক যেন সরকারি সেবা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

গতকাল দুপুরে বাগেরহাট সার্কিট হাউসে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ‘স্মার্ট কৃষক কার্ড’ কার্যক্রম বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, সরকারের কৃষিবান্ধব কর্মসূচির সুফল তৃণমূলের প্রতিটি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। স্মার্ট কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব গ্রহণযোগ্য হবে না।

মাঠপর্যায়ের কর্মকর্তাদেরকে সমন্বিতভাবে দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পগুলোর সফল বাস্তবায়নের মাধ্যমে কৃষি খাতকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও টেকসই পর্যায়ে উন্নীত করতে হবে। এ ক্ষেত্রে কৃষি বিভাগের কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় বাগেরহাটের পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অজয় চক্রবর্তী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোতাহার হোসেন, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৫০   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ