পিংনা সানসেট পয়েন্টে খাবারের নামে প্রতারণা: দর্শনার্থীদের পকেট কাটছে সিন্ডিকেট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিংনা সানসেট পয়েন্টে খাবারের নামে প্রতারণা: দর্শনার্থীদের পকেট কাটছে সিন্ডিকেট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬



পিংনা সানসেট পয়েন্টে খাবারের নামে প্রতারণা: দর্শনার্থীদের পকেট কাটছে সিন্ডিকেট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীর তীরে গড়ে ওঠা দৃষ্টিনন্দন ‘পিংনা রাধানগর সানসেট পয়েন্ট’ এখন দর্শনার্থীদের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র। বিশেষ করে বর্ষাকালে দিগন্তজোড়া নীল আকাশ, যমুনার থৈ থৈ জলরাশি আর সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে প্রতিদিন ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা, বিশেষ করে প্রতি শুক্রবার যেন ঘটে সব বয়সী মানুষের মিলনমেলা। কিন্তু এই অপার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বিষাদের কারণ হয়ে দাঁড়িয়েছে সেখানকার কিছু অসাধু ফাস্টফুড খাবার ব্যবসায়ী।

​ডিজিটাল গ্রাফিক্সের লোভনীয় ক্যাটালগ দেখিয়ে দর্শনার্থীদের সাথে প্রতারণা এবং নিম্নমানের খাবার উচ্চ মূল্যে বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক শ্রেণীর বিক্রেতাদের বিরুদ্ধে।

​অভিযোগ উঠেছে, দর্শনার্থীরা যখন খোলা আকাশের নিচে নদীর হিমেল বাতাসে বসে কিছু খেতে চান, তখনই তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় কম্পিউটারে গ্রাফিক্স করা আকর্ষণীয় খাবারের ক্যাটালগ। কিন্তু অর্ডার দেওয়ার পর যা পরিবেশন করা হয়, তার মান অত্যন্ত নিম্নমানের।
​রাসেল নামে এক দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা চার বন্ধু মিলে ক্লান্ত হয়ে লেমন জুস অর্ডার করেছিলাম। ক্যাটালগে যেভাবে চমৎকার গ্লাসে জুসের ছবি ছিল, বাস্তবে দেওয়া হলো সস্তা ওয়ান-টাইম প্লাস্টিক গ্লাসে। আরও আশ্চর্যের বিষয়, জুসটিতে লেবুর কোনো ফ্লেভারই ছিল না; স্রেফ বরফ আর বিট লবণ গুলে আমাদের দেওয়া হয়েছে।”

​প্রিয়াঙ্কা নামে আরেক দর্শনার্থী জানান, “এখানে ফুচকা, চটপটিসহ বিভিন্ন ফাস্টফুডের মান অত্যন্ত নিম্নমানের এবং সম্পূর্ণ স্বাদহীন। অথচ দাম রাখা হচ্ছে আকাশচুম্বী।”

​দর্শনার্থীদের অভিযোগ, খাবারের এই নিম্নমান ও অতিরিক্ত দামের বিষয়ে বিক্রেতাদের কাছে কোনো অভিযোগ জানালে তারা তা পাত্তাই দেয় না। উল্টো অনেক সময় দর্শনার্থীদের সাথে খারাপ আচরণ করা হয়। নিরুপায় হয়ে পর্যটকরা ক্ষোভ প্রকাশ করছেন।

​পর্যটন সম্ভাবনাময় এই স্পটটির সুনাম ধরে রাখতে এবং সাধারণ দর্শনার্থীদের যেন এভাবে প্রতারিত হতে না হয়, সেজন্য অবিলম্বে পিংনা সানসেট পয়েন্টের খাবারের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও প্রশাসনের কঠোর নজরদারির জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী দর্শনার্থীরা।

বাংলাদেশ সময়: ২৩:২৯:১৩   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপরাধের প্রতি জিরো টলারেন্স’পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে ১৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ : জাহিদ হোসেন
‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’
সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে যোগ দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ