সুনামগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬



সুনামগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

সুনামগঞ্জ জেলা কারাগারে আক্কাস আলী (৪৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাত পৌনে ১২টায় জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

আক্কাস আলী সদর উপজেলার ইবরাহিমপুর গ্রামের আলী হোসেনের ছেলে।

সুনামগঞ্জের জেল সুপার মো. মাইন উদ্দিন ভূঁইয়া জানান, ‘রাতে পৌনে ১১টায় আক্কাস আলী হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টায় তার মৃত্যু হয়।’

তিনি আরো জানান, ২৩ মে আক্কাস আলী প্রতারণার একটি মামলায় জেলে আসেন।
শুক্রবার অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার পোস্টমর্টেম সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১২:২৪:৫৮   ১২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না : প্রতিমন্ত্রী টুকু
সরিষাবাড়ীতে সরকারি নকশাভুক্ত রাস্তা কেটে পুকুর, পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি
কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালি
এনামুল হক প্রিন্সের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বন্দরে তুলার গোডাউনে আগুনে আড়াই কোটি টাকার ক্ষতি
রাজশাহী নিউ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ: মুখ্যসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ