মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » খুলনা » মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
রবিবার, ১৯ জুলাই ২০২৬



মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এ মাসিক সভার সভাপতিত্ব করেন।

সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্পের অগ্রগতি এবং সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. আবু সাইদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী সালাউদ্দিন মঞ্জু, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আশরাফুল আলম, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অ.দা.) নাসিমা খাতুন, টিটিসির অধ্যক্ষ শামীম হোসেন, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রাহিম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা নির্বাচন অফিসার এনামুল হক, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম এবং জেলা পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দীন। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০২:৫২   ৬৭ বার পঠিত  




খুলনা’র আরও খবর


আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ