যশোরে ১০৪৩ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ আটক ৩

প্রথম পাতা » খুলনা » যশোরে ১০৪৩ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ আটক ৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬



যশোরে ১০৪৩ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ আটক ৩

জেলার শার্শা উপজেলায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মাদক হিসেবে ব্যবহৃত বিপুল পরিমাণ ভারতীয় সিরাপসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। এ সময় মোট ১ হাজার ৪৩ বোতল নিষিদ্ধ উইনক্যারেক্স ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স আজ সকালে বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল শনিবার (১৮ জুলাই) পরিচালিত এসব অভিযানে আটককৃতরা হলেন, যশোরের শার্শা উপজেলার গোবিন্দপুর বটতলা এলাকার বশির উদ্দিন (২৫) ও মিনহাজ (২২) এবং চ্যাংরালী বাউন্ডারি পাড়ার আবু বক্কর সিদ্দিক (২৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো প্রথম অভিযানে গোবিন্দপুর বটতলা এলাকা থেকে বশির উদ্দিন ও মিনহাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৩ বোতল উইনক্যারেক্স এবং ২৭৬ বোতল স্কাফ সিরাপসহ মোট ২৯৯ বোতল মাদক উদ্ধার করা হয়। এদিন অন্য একটি অভিযানে চ্যাংরালী বাউন্ডারি পাড়া থেকে আবু বক্কর সিদ্দিককে আটক করা হয় এবং তার হেফাজত থেকে আরও ৭৪৪ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ করা হয়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটকরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতীয় এসব নিষিদ্ধ সিরাপ এনে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০১:০০   ৬৪ বার পঠিত  




খুলনা’র আরও খবর


আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ