আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে বাংলাদেশ ও চিলির আলোচনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে বাংলাদেশ ও চিলির আলোচনা
শনিবার, ২৫ জুলাই ২০২৬



আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে বাংলাদেশ ও চিলির আলোচনা

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ ও চিলি উভয় দেশের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে আলোচনা করেছে।

শুক্রবার ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও চিলির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাককেনার মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধির বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং নীতিগতভাবে দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা খুঁজে বের করতে সম্মত হন।

বৈঠকে চিলি থেকে গুরুত্বপূর্ণ খনিজ আমদানি এবং চিলির বাজারে তৈরি পোশাক, ওষুধ, বৈদ্যুতিক পণ্য ও চামড়াজাত পণ্যসহ বাংলাদেশী পণ্যের রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

ড. খলিলুর রহমান নতুন বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ চিহ্নিত করতে এবং বেসরকারি খাতের সম্পৃক্ততা জোরদার করতে দুই দেশের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময়ের পরামর্শ দেন।

এ সময় চিলির পররাষ্ট্রমন্ত্রীও শিগগিরই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।

বৈঠকটি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পৃক্ততা জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন পথ অন্বেষণের আগ্রহকে প্রতিফলিত করে।

বাংলাদেশ সময়: ১৭:০৭:১১   ৮৮ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
হানিফসহ ৪ নেতার রায় সময়োপযোগী : চিফ প্রসিকিউটর
মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর ফের কার প্রেমে অর্জুন?
জাপানে কর্মসংস্থানে তরুণদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ
মেরিন একাডেমিতে ভর্তির যোগ্যতায় কোনো আপস নয় : নৌপরিবহন সচিব
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
পটুয়াখালীতে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সমাপ্ত
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর
সরিষাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি! মিটিংয়েই সীমাবদ্ধ প্রশাসন?
সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ