ফরিদপুরে নৈশকালীন বিদ্যালয়ের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে নৈশকালীন বিদ্যালয়ের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬



ফরিদপুরে নৈশকালীন বিদ্যালয়ের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের খালেক চেয়ারম্যান বাজারে শিক্ষা ও পরিবেশ উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ খালেক চেয়ারম্যান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন, ‘চৌধুরী নায়াব ইউসুফ নৈশকালীন বিদ্যালয়’-এর শুভ উদ্বোধন, আলহাজ্ব আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আলহাজ্ব আব্দুল খালেক ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি নবনির্মিত ভবন ও নৈশকালীন বিদ্যালয়ের উদ্বোধন করেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় তিনি শিক্ষার প্রসার, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষা ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে একটি সমৃদ্ধ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৩৯   ৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠানের প্রয়াণ
ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে একসঙ্গে কাজ করার নির্দেশ ডিসির
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
জলবায়ু-সহনশীল, জ্বালানি-সুরক্ষিত ও টেকসই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান করেন স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ