সাহিত্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাহিত্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬



সাহিত্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলা অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদ’-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজনদের সংবর্ধনা। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সৃষ্টিশীলতার চর্চাকে বেগবান করার লক্ষ্যে শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই জাঁকজমকপূর্ণ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়।

​ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদের সভাপতি, বিশিষ্ট কবি ও সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪১ জামালপুর-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন সরিষাবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।

​এবারের মূলত সাহিত্য ও সংস্কৃতির এক মহা-মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে অবদান রাখা স্বীকৃত ব্যক্তিবর্গসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজনদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমি পদক প্রাপ্ত কবি, নাট্যকার ও সংগঠক ফরিদ আহমেদ দুলাল,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিপরিচা ড. অশোক বিশ্বাস,
​উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, ময়মনসিংহ এর পরিচালক প্রফেসর মোঃ এনামুল হক তালুকদার, সরিষাবাড়ী থানা অফিসার ইনচার্জৎ মোহাম্মদ ইকবাল হোসেন, জাতীয় পদক-২০১৩ প্রাপ্ত শিক্ষা গবেষক ও সমাজকর্মী মোঃ আবুল হোসেন সরকার প্রমুখ।

এছাড়াও সরিষাবাড়ী ও ধনবাড়ী উপজেলার (আংশিক) সেরা বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও ৭ম-১০ম শ্রেণির কৃতি শিক্ষার্থীবৃন্দ, খ্যাতিমান কবি, লেখক, সাংবাদিক, চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

​সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও প্রাণবন্তভাবে যৌথ উপস্থাপনা করেন ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মো. রাজিবুর রহমান, সরিষাবাড়ী কলেজের প্রভাষক বিউটি পারভীন এবং গোপালপুর সরকারি কলেজের প্রভাষক জাহানারা কুলসুম।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বরাবরের মতোই ভিন্নতা ও নতুনত্ব নিয়ে ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদ সমাজ ও সংস্কৃতির বিকাশে তাদের এই সৃষ্টিশীল পথচলা আগামীতেও অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ২২:০২:৩৪   ৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রামেবি’র চলমান স্থাপন প্রকল্প পরিদর্শন করলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
অস্কারে প্রতিনিধিত্বের দৌড়ে বাংলাদেশের ৫ সিনেমা
বর্তমান সময়ে ভয়াবহ চ্যালেঞ্জগুলোর একটি মাদক : প্রতিমন্ত্রী টুকু
ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
ব্যারিস্টার রাজ্জাকের সেই বিবৃতি ২০১৬ সালে স্বাক্ষর হলে জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হতো: আইনমন্ত্রী
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ