ফাইনালে ৮৫ রানে অলআউট হয়েও চ্যাম্পিয়ন, বিশ্বরেকর্ড গড়ল গায়ানা

প্রথম পাতা » খেলাধুলা » ফাইনালে ৮৫ রানে অলআউট হয়েও চ্যাম্পিয়ন, বিশ্বরেকর্ড গড়ল গায়ানা
রবিবার, ২ আগস্ট ২০২৬



ফাইনালে ৮৫ রানে অলআউট হয়েও চ্যাম্পিয়ন, বিশ্বরেকর্ড গড়ল গায়ানা

গ্লোবাল সুপার লিগ বোধহয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ও রোমাঞ্চকর ফাইনালটা দেখে ফেলল। শুরুতে ব্যাট করে মোটে ৮৫ রানে অলআউট হয়েও যে শিরোপা জেতা যায়, সেটাই করে দেখাল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ সান ফ্রান্সিসকো ইউনিকর্নস অলআউট হয় ৭৯ রানে। তাতেই গড়া হয়ে যায় ইতিহাস।

শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের নবম ওভারের আগেই ৮ উইকেট হারিয়ে মাত্র ২৯ রানে ধুঁকছিল ওয়ারিয়র্স। পিটার সিডলের দারুণ বোলিংয়ে ভেঙে পড়ে দলটির শক্তিশালী টপ অর্ডার, যেখানে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ও শিমরন হেটমায়ার এবং আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবির মতো নিয়মিত খেলোয়াড়রা।

সিডলের নিখুঁত লাইন-লেংথ এবং পিচ থেকে মুভমেন্ট সামলাতে পারেননি চার্লস, হেটমায়ার ও মোহাম্মদ হারিস। চার ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নিয়ে শেষ করেন তিনি। এই বোলিংয়ে মনে হচ্ছিল, ইউনিকর্নসের বড় জয় প্রায় নিশ্চিত।

এরপরও গায়ানা ৮৫ রান করতে পেরেছে তাদের ৯ থেকে ১১ এই তিন ব্যাটারের কল্যাণে। ডোয়েন প্রিটোরিয়াস ১৭, ম্যাথিউ ফোর্ড ২৮ আর ইমরান তাহির করেন ১১ রান।

রান তাড়া করতে নেমে তরুণ অস্ট্রেলিয়ান অলিভার পিকের ৩১ রানে ভর করে ভালো অবস্থানে ছিল সান ফ্রান্সিসকো। ২৮ রানে ৩ উইকেট হারালেও এরপর ৫০ রান তুলে নেয় নির্বিঘ্নেই। এরপরই শুরু হয় ধস। ৫৩ থেকে ৫৮, এই ৫ রানে তারা খুইয়ে বসে ৫ উইকেট। এ সময় মোহাম্মদ নবী ৩ আর ইমরান তাহির নেন ২টি উইকেট।

শুরুতে বল হাতে গায়ানাকে বিপাকে ফেলা সিডল ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন। তবে তার ১৩ রানের অপরাজিত ইনিংসটি ব্যবধানই কমাতে পেরেছে কেবল, ওপাশে সঙ্গীর অভাবে ৭৯ রানে শেষ হয় সান ফ্রান্সিসকোর ইনিংস।

এদিকে গায়ানা ইতিহাস গড়ে ফেলে। যে কোনো পর্যায়ের টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এটাই এখন আগে ব্যাট করে সর্বনিম্ন রান করে জেতার রেকর্ড। এর আগে এই রেকর্ডটা ছিল সিডনি সিক্সার্সের, ২০২০ সালের বিগ ব্যাশের ফাইনালে ১১৬ রান করেও জিতেছিল দলটি।

একটা দিক থেকে গায়ানা প্রথম। টি-টোয়েন্টি ইতিহাসে কোনো টুর্নামেন্টের ফাইনালে ১০০ রানের নিচে অলআউট হয়ে জিততে পারেনি কোনো দল, সে অভূতপূর্ব নজিরটি প্রথমবারের মতো গড়ে ফেলল গায়ানা।

বাংলাদেশ সময়: ১৩:৫২:০১   ৬১ বার পঠিত  




খেলাধুলা’র আরও খবর


ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ