প্রেমের সম্পর্কের পর বিয়ে, ২ মাসের মধ্যে গলায় ফাঁস দিলেন গৃহবধূ।

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রেমের সম্পর্কের পর বিয়ে, ২ মাসের মধ্যে গলায় ফাঁস দিলেন গৃহবধূ।
রবিবার, ২ আগস্ট ২০২৬



প্রেমের সম্পর্কের পর বিয়ে, ২ মাসের মধ্যে গলায় ফাঁস দিলেন গৃহবধূ।

জামালপুর প্রতিনিধি : প্রেমের সম্পর্কের পর পরিবারের অমতে বিয়ে। কিন্তু বিয়ের মাত্র দুই মাস পার হতেই এক বুক অভিমান নিয়ে না ফেরার দেশে চলে গেলেন ১৯ বছর বয়সী তরুণী সাদিয়া সাবরিন বৃষ্টি।

​রোববার (২ আগষ্ট) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বইশের চর গ্রামে এই করুণ ঘটনাটি ঘটে। নিহত বৃষ্টি পোগলদিঘা কলেজের একাদশ শ্রেণীর ২য় বর্ষের শিক্ষার্থী এবং একই ইউনিয়নের তারাকান্দি গ্রামের নূরুল ইসলাম কালুর মেয়ে।

​পারিবারিক সূত্রে জানা যায়, বইশের চর গ্রামের বাবলু মিয়ার ছেলে জাহিদুল হাসান জনির সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে দুই মাস আগে বিয়ে হয় বৃষ্টির। স্থানীয়রা জানান, বৃষ্টি অত্যন্ত মেধাবী, খেলাধুলায় পারদর্শী এবং কিছুটা জেদী স্বভাবের ছিলেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, স্বামীর সাথে কোনো বিষয় নিয়ে মান-অভিমানের জেরে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।

​জনির মা সুলতানা বেগম জানান, আজ রোববার দুপুরে পুত্রবধূ বৃষ্টিকে বাড়িতে রেখে তিনি তার ছোট ছেলেকে স্কুল থেকে আনতে যান। স্কুল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পর তিনি পুত্রবধূর খোঁজ করতে তার ঘরে যান। ঘরে গিয়ে বিছানায় বৃষ্টিকে না দেখে ওপরের দিকে তাকাতেই দেখতে পান, ঘরের ধর্নার (আড়া) সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বৃষ্টি ঝুলছেন। শাশুড়ির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, ​”সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসা হয়েছে এবং মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”

এদিকে মাত্র দুই মাসের মাথায় প্রেমের বিয়ের এমন অনাকাঙ্ক্ষিত ও করুণ পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৩৭   ২১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু উদ্ধার, শহরজুড়ে আতঙ্ক
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানেরা সাহসী - স্পীকার
মুকসুদপুরে কৃতী ১৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিল ‘আলোর পথে দিগনগর’
প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ