সরিষাবাড়ীতে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে যুবক নিহত, আহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে যুবক নিহত, আহত ২
রবিবার, ২ আগস্ট ২০২৬



সরিষাবাড়ীতে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে যুবক নিহত, আহত ২

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আকরাম হোসেন (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

​শনিবার (১ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে সরিষাবাড়ী পৌরসভার পঞ্চপীর বাজার এলাকার ফাহাদের দোকানের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চপীর বাজার এলাকায় একটি মোটরসাইকেল ও ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল চালক আকরাম হোসেনের মৃত্যু হয়।

​নিহত আকরাম হোসেন (২২), বাড়ি কুমিল্লা জেলার চাঁদপুর উপজেলার বাসিন্দা। অপরদিকে আহত নীরব হাসান, তিনি বাউসি পঞ্চপীর এলাকার বাবলু মিয়ার জামাতা এবং নিহতের আপন খালাতো ভাই। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এছাড়াও ভ্যান চালক ও ভ্যানের একজন যাত্রী, যারা বর্তমানে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানায়, নিহত আকরাম ও আহত নীরব সপরিবারে আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসেছিলেন। রাতে তারা মোটরসাইকেল নিয়ে চা খেতে বের হলে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

​দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২৩:১৩:১৬   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
১৩ দফা দাবিতে জেলা প্রশাসককে ইসলামী ছাত্র মজলিসের স্মারকলিপি
রাজনীতিতে অশালীন ভাষা গণতন্ত্রের জন্য ক্ষতিকর : রিজভী
বন্দরে বিশেষ অভিযানে ৪ জন গ্রেপ্তার
ফতুল্লায় ১৫৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
জাইকার প্রকল্পে জলাবদ্ধতা কমেছে: নাসিক প্রশাসক
হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ