আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
বুধবার, ৫ আগস্ট ২০২৬



আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে ফ্যাসিবাদী শাসনের ভাষা ও আচরণ অনুসরণ করলে তা গণতন্ত্রের রাজনীতির অন্তরায় হবে।

আজ দুপুরে যশোরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত র‌্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুন্সী মেহেরুল্লাহ ময়দান থেকে শুরু হওয়া র‌্যালির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণ বিএনপি’কে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব দিয়েছে এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ‘আমরা যদি হাসিনার দেখানো পথ ও ভাষায় কথা বলি, সেটি ফ্যাসিবাদবিরোধী রাজনীতির অন্তরায় হিসেবে দেখা দেবে।’

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত এই সুযোগ কোনোভাবেই প্রতিহিংসা বা অপব্যবহারের জন্য নয়। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হন, তবে বিএনপি’তে তার স্থান হবে না।

মাদক ও সন্ত্রাস দমনে দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকেও সীমান্তবর্তী যশোরে চোরাচালান, মাদক ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

সমাবেশ শেষে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা ও নগর বিএনপি’র বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫২:৪৭   ৮৮ বার পঠিত  







খুলনা’র আরও খবর


ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ