কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
বুধবার, ৫ আগস্ট ২০২৬



কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পর্যটন শহর কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ আজ পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের অংশ গ্রহণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আজ কক্সবাজার শহরের বাসটার্মিনাল চত্বরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণ করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের পক্ষে সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর পক্ষে সভাপতি নুরুল ইসলাম হেলালি। পরে কক্সবাজার জেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া আজ দিনভর আলোচনা সভা, শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা, শিশুদের জন্য বিনা টিকিটে বিনোদনমূলক স্থানে প্রবেশের ব্যবস্থা, ছাত্র-ছাত্রীদের জন্য বিনা টিকিটে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সরকারি হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার ও বৃদ্ধাশ্রমে বিশেষ খাবারের ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০৬:২৫   ৯৩ বার পঠিত  







চট্টগ্রাম’র আরও খবর


জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ