সমাজসেবক কাজী শাহ জালাল মিয়ার ২২তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম পাতা » নারায়ণগঞ্জ » সমাজসেবক কাজী শাহ জালাল মিয়ার ২২তম মৃত্যুবার্ষিকী আজ
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬



সমাজসেবক কাজী শাহ জালাল মিয়ার ২২তম মৃত্যুবার্ষিকী আজ

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা ডিএন রোড এলাকার নিবাসী ও বিশিষ্ট সমাজসেবক মরহুম কাজী নূর হোসেন মিয়ার জ্যেষ্ঠ পুত্র কাজী শাহ জালাল মিয়ার ২২তম মৃত্যুবার্ষিকী আজ।

শুক্রবার (৭ আগস্ট)। ২০০৪ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

মরহুম কাজী শাহ জালাল মিয়া দৈনিক সচেতন ও সচেতন প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি কাজী মো. ইসলাম মিয়ার বড় ভাই।

মরহুমের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মেজ পুত্র কাজী আমির হোসেন রবিনের তত্ত্বাবধানে গলাচিপা কাজী নূর হোসেন হাক্কানী মাদ্রাসায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং দুপুরে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।

এছাড়া বাদ জুম্মা গলাচিপা জামে মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ মাহফিলে মরহুমের আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীকে উপস্থিত থাকার জন্য কাজী আমির হোসেন রবিন বিনীত অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০:৪৪:০৬   ১০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারায়ণগঞ্জ’র আরও খবর


ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
ফতুল্লার পাগলায় ডিবির অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর
আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
মালিক ও শ্রমিকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে: ডিসি
সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়াই প্রত্যাশা: ডিসি রায়হান কবির
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ: সাংবাদিক রফিকুল ইসলাম জীবনকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা
স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে ফতুল্লায় ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান
সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ