দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬



দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বাংলাদেশ ও কসোভোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) প্রক্রিয়া শুরু করা এবং ইউরোপীয় বাণিজ্য সুবিধাগুলোকে কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেছে দুই দেশ।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার প্রিস্টিনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় অনুবিভাগের সচিব রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং কসোভোর শিল্প, উদ্যোক্তা, বাণিজ্য ও উদ্ভাবন বিষয়ক মন্ত্রী মিমোজা কুসারি-লিলার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই আলোচনা হয়।

বৈঠকে বিশেষ করে ফার্মাসিউটিক্যালস (ওষুধ শিল্প), বায়োটেকনোলজি এবং তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতার সুনির্দিষ্ট সুযোগ নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া উভয় পক্ষ বেসরকারি খাতের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময়ের বিষয়ে একমত পোষণ করেছে।

বাংলাদেশ কসোভোকে তৈরি পোশাক (আরএমজি), পাট ও পাটজাত পণ্য, সিরামিক এবং ওষুধসহ আরও বেশি বাংলাদেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছে। পাশাপাশি কসোভোর বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে (এসইজেড) বিনিয়োগের সুযোগগুলো অন্বেষণের আমন্ত্রণ জানানো হয়েছে।

উভয় পক্ষ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে একটি ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনের বিষয়েও আলোচনা করেছে। এছাড়া কসোভোর বেসরকারি খাতের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকে কসোভো চেম্বার অব কমার্স এবং ঢাকা চেম্বার অব কমার্সের মধ্যে অংশীদারিত্বসহ ব্যবসা-টু-ব্যবসা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে কসোভোতে বাংলাদেশি কোম্পানিগুলোর উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে কথা হয়েছে।

কুসারি-লিলা কসোভোর বিনিয়োগের সম্ভাবনাগুলো তুলে ধরেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারের সাথে ভৌগোলিক অবস্থানের সদ্ব্যবহার, অনুকূল রাজস্ব নীতি, প্রতিযোগিতামূলক জনবল এবং সেন্ট্রাল ইউরোপিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (সিইএফটিএ) ও ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের (ইএফটিএ) মাধ্যমে ইউরোপের বাজারে প্রবেশের সুবিধার কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ওয়েস্টার্ন বলকান (পশ্চিম বলকান) দেশগুলোর মধ্যকার আঞ্চলিক সংযোগের সুবিধাও নিতে পারে বাংলাদেশ।

উভয় পক্ষ দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) প্রক্রিয়া শুরু করার বিষয়ে আলোচনা করেন। তারা মনে করেন, এই চুক্তি বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে নতুন সুযোগ তৈরি করতে পারে।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম এবং বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪১:১৬   ৬৮ বার পঠিত  




কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ
বেকারি পণ্যের দাম বাড়ছে না আপাতত, ৭ দিনে প্রতিবেদন দেবে কমিটি
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ : শিল্পমন্ত্রী
আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ইইউর ৪৮ অশুল্ক বাণিজ্য বাধা সমাধান, প্রক্রিয়াধীন আরো ১৩টি
চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কারের পরিকল্পনা সরকারের
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী
কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসবে দেশ : কৃষিমন্ত্রী
১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি সন্তোষজনক, পর্যাযক্রমে আমদানি নির্ভরতা কমবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ