প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় মাদারীপুরের খেলার মাঠগুলো খেলাধুলার উপযোগী করা হবে:খোকন তালুকদার

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় মাদারীপুরের খেলার মাঠগুলো খেলাধুলার উপযোগী করা হবে:খোকন তালুকদার
রবিবার, ১৬ আগস্ট ২০২৬



প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় মাদারীপুরের খেলার মাঠগুলো খেলাধুলার উপযোগী করা হবে:খোকন তালুকদার

কালকিনি প্র‌তি‌নি‌ধি : মাদারীপুর জেলার সকল খেলার মাঠ পুনরুদ্ধার করে পুনরায় খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি জানান, প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনায় জেলাজুড়ে ছড়িয়ে থাকা মাঠগুলোকে তরুণদের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে।

​রবিবার বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে আয়োজিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সংসদ সদস্য খোকন তালুকদার তার বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। মাঠগুলো পুনরুদ্ধার হলে স্থানীয় খেলোয়াড়দের বিকাশ ও আঞ্চলিক ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার।

​এছাড়াও মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নূরে আলম সান্টু, উপজেলা যুবদল নেতা শিকদার মামুন ও শামীম মোল্লা এবং উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ক্রীড়ামোদী দর্শনার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৫০   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
জামালপুরে গাঁজাসহ মাদক দম্পতি গ্রেপ্তার
জামালপুরে নিজ ঘর থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার, স্ত্রী আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ