ফরিদপুরে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে চলচ্চিত্র প্রদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে চলচ্চিত্র প্রদর্শন
রবিবার, ১৬ আগস্ট ২০২৬



ফরিদপুরে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে চলচ্চিত্র প্রদর্শন

ফরিদপুর জেলা প্রতিনিধি : “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুরে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।
রোববার জেলা তথ্য অফিস, ফরিদপুরের উদ্যোগে সদর উপজেলার আলহাজ্ব এম এ আজিজ উচ্চ বিদ্যালয় ও পিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ এবং নির্বাচনী ইশতেহারের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
এ সময় বিদ্যালয় দুটির শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, সরকারের উন্নয়ন কার্যক্রম ও বিভিন্ন জনসচেতনতামূলক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৫২:২২   ৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ