জাতীয় মৎস্য পক্ষ: দেশীয় মাছ সংরক্ষণের আহ্বান এমপি আবুল কালামের

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় মৎস্য পক্ষ: দেশীয় মাছ সংরক্ষণের আহ্বান এমপি আবুল কালামের
সোমবার, ১৭ আগস্ট ২০২৬



জাতীয় মৎস্য পক্ষ: দেশীয় মাছ সংরক্ষণের আহ্বান এমপি আবুল কালামের

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে র‌্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সারাদেশের সঙ্গে একযোগে এসব কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বক্তব্যে তিনি দেশীয় মাছ সংরক্ষণ ও চাষে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

আবুল কালাম বলেন, “নারায়ণগঞ্জ একটি নদীমাতৃক জেলা। ছোটবেলায় আমরা শীতলক্ষ্যা নদীতে প্রচুর দেশীয় মাছ দেখতে পেতাম। সেই মাছ ধরতে গামছা ও লুঙ্গি ব্যবহার করা হতো। অথচ এখন নদীতে তো দূরের কথা, পুকুরেও অনেক দেশীয় মাছ দেখা যায় না।”

তিনি বলেন, বর্তমানে অনেক ছেলে-মেয়েই দেশীয় মাছের নাম পর্যন্ত বলতে পারে না। তাই বন্দর উপজেলায় যেসব মৎস্যচাষিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের দেশীয় মাছ চাষে উদ্বুদ্ধ করতে মৎস্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে উপজেলা অডিটোরিয়াম থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

বন্দর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিক আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল-মাহমুদ হাসান, কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান জামিল, মৎস্য কর্মকর্তা ইমরান হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা।

এ ছাড়া বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নূর মো. পনেছ, ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা গোলাম নবী মুরাদ, মহানগর বিএনপির শিশু বিষয়ক সম্পাদক মেজবা উদ্দিন স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:০৯   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জাতীয় মৎস্য পক্ষ: দেশীয় মাছ সংরক্ষণের আহ্বান এমপি আবুল কালামের
সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণায় সাখাওয়াত
বিন্নি ঘাস ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন
সার্ককে পুনরুজ্জীবিত করতে অঙ্গীকারবদ্ধ ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গ্যাস-বিদ্যুতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে : পানিসম্পদ মন্ত্রী
সরিষাবাড়ীতে সিএনজি-ভ্যান সংঘর্ষে চালকসহ আতহ ৩, দুই নারীর অবস্থা আশঙ্কাজনক
বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ