অবসরের পর শূন্য পদ, শশিকর উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষকের স্বপদে বহালের দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবসরের পর শূন্য পদ, শশিকর উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষকের স্বপদে বহালের দাবি
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬



অবসরের পর শূন্য পদ, শশিকর উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষকের স্বপদে বহালের দাবি

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের ডাসার উপজেলার ঐতিহ্যবাহী শশিকর উচ্চ বিদ্যালয় বর্তমানে প্রশাসনিক ও একাডেমিক অভিভাবকহীনতায় পড়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীথ তালুকদার গত ৩১জুলাই কর্ম‌দিবস শেষ‌ে ১ আগস্ট অবসরে যাওয়ার পর নতুন কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব না দেওয়া বা মেয়াদ না বাড়ানোয় সার্বিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিদ্যালয়টির শিক্ষার মান ও ঐতিহ্য ধরে রাখতে সুনীথ তালুকদারকে পুনর্নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সুশীল সমাজ।

১৯৪৩ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ থেকে শিক্ষা নিয়ে বহু শিক্ষার্থী বিসিএস ক্যাডারসহ দেশের নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ের দীর্ঘদিনের সুনাম ফিরিয়ে আনতে ২০১৮ সালের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সুনীথ তালুকদার প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।

স্থানীয়দের মতে, করোনাকালীন সংকট মোকাবিলাসহ তার দক্ষ নেতৃত্বে বিদ্যালয়টি বিগত বছরগুলোতে চমৎকার ফলাফল উপহার দিয়েছে। ২০২৩ সালে বিদ্যালয়টি থেকে ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শতভাগ পাসের সাফল্য অর্জন করে এবং উপজেলা পর্যায়ে সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পায়। এছাড়া সদ্য প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষাতেও ৩ জন জিপিএ-৫ অর্জন করেছে।

অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা জানান, অভিজ্ঞ ও দক্ষ এই শিক্ষকের আকস্মিক বিদায়ে বিদ্যালয়ে চরম নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। দীর্ঘদিনের সমৃদ্ধ ঐতিহ্য ও সুনাম বজায় রাখতে তাকে আরও কিছুদিন প্রধান শিক্ষকের দায়িত্বে রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১১:০৬:৫১   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজিকে হারাল লেন্স
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬,৪৩৮
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির শঙ্কায় বাড়ল তেলের দাম
প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে
ফিলিপাইনে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ২
অবসরের পর শূন্য পদ, শশিকর উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষকের স্বপদে বহালের দাবি
জামালপুরে মিনি ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
দেওয়ানগঞ্জে ১১ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ