ফরিদপুরে গ্রীন ফোর্স বাংলাদেশের জেলা শাখার নবগঠিত কমিটির আত্মপ্রকাশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে গ্রীন ফোর্স বাংলাদেশের জেলা শাখার নবগঠিত কমিটির আত্মপ্রকাশ
বুধবার, ১৯ আগস্ট ২০২৬



ফরিদপুরে গ্রীন ফোর্স বাংলাদেশের জেলা শাখার নবগঠিত কমিটির আত্মপ্রকাশ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার নবগঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ফরিদপুর শহরের রকিব উদ্দিন মার্কেটে গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকায়েল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বায়োজিদ খান, যুব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাকিব হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ও ফরিদপুর লালন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমান খান পাগলা বাবলু এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, সদর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক শরীফ জাহিদ হোসেন।

গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট পলি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম সাহান।

আলোচনা সভায় বক্তব্য দেন ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খান, ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদ, গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি খন্দকার কামাল হোসেন ও মো. অহিদুজ্জামান মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান বিপ্লব।

এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশ সদরপুর উপজেলা কমিটির সভাপতি মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সহ-সভাপতি হাজী আব্দুস সোবাহান মিয়া, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম শরীফ, আইন সম্পাদক অ্যাডভোকেট মো. রেজাউল করিম, নির্বাহী সদস্য মো: মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম নুরু মেম্বারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মিকায়েল রহমান বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গ্রীন ফোর্স বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, শুধু বক্তৃতা বা সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তারা দুর্নীতি ও সামাজিক অনিয়ম প্রতিরোধ, পরিবেশ রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১১:১৭:০৬   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ