নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড - উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড - উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস
বুধবার, ১৯ আগস্ট ২০২৬



নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড -  উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক পঞ্চাশোর্ধ অজ্ঞাত পাগল তুলকালাম কান্ড ঘটিয়েছে আর তাকে উদ্ধার করতে হিমশিম খেতে হয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের।

ঘটনাটি ঘটেছে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া নামক স্থানে।

স্থানীয় সূত্রে জানাগেছে মঙ্গলবার দুপুরে ফরিদপুর ভাঙ্গা সড়কের শ্রীরামদিয়া নামক স্থানে এই পাগল বেশ কয়েকটি যানবাহনে লাঠি দিয়ে গাড়ীর গ্লাস ভেঙ্গে ফেলেন। এতে স্থানীয় লোকজন তাকে ধরার জন্য পাকড়াও করলে পাগল দৌড়ে শ্রীরামদিয়া গ্রামের লিটন মোল্যার ঘরের ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে অনেক ডাকাডাকি করলেও পাগল দরজা না খুলায় ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি দরজা ভেঙ্গে সেই পাগল টিকে উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের পাগল উদ্ধার অভিযান স্থানীয় কয়েকজন সংবাদকর্মী মোবাইলে লাইভ সম্প্রচার করে এবং শত শত উৎসুক জনতা উপস্থিত হয়ে দেখতে থাকেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা (সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ বলেন, পাগল শারীরিক ভাবে সুস্থ নাকি মানসিক বিপদগ্রস্ত সেই জন্য ডাক্তারের কাছে পাঠানো হয়েছে।

একটি সুত্র জানায় পাগলটির বাড়ী কুষ্টিয়া জেলায় তবে তার নাম জানা যায়নি। এলাকার অনেকেই পাগলকে মারধরের চেষ্টা করলে পুলিশ পাগলকে তাদের নিয়ন্ত্রণে নেয়। অনেকের ধারনা লোকটি নেশাগ্রস্ত।

বাংলাদেশ সময়: ১১:১৮:৪১   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জামালপুরে মাদক ও অপরাধবিরোধী সামাজিক অভিযান, ৪ জন আটক, পুলিশে সোপর্দ
বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি
বিশ্ব বসতি দিবসে কুড়িগ্রামে ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ