সরিষাবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে আদালতে পাঠাল পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে আদালতে পাঠাল পুলিশ
বুধবার, ১৯ আগস্ট ২০২৬



সরিষাবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে আদালতে পাঠাল পুলিশ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

​গ্রেফতারকৃত আনোয়ার হোসেন সেঙ্গুয়া পশ্চিম পাড়া এলাকার মৃত সুরুজ খাঁ-র ছেলে। নির্যাতিত শিশুটি স্থানীয় বড়সড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার (১৬ আগস্ট) রাতে পারিবারিক বিবাদের জেরে একটি সালিশ বৈঠক চলছিল। পরিবারের সদস্যরা সালিশে ব্যস্ত থাকার সুযোগে ঘর ফাঁকা পেয়ে আনোয়ার হোসেন শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরদিন সকালে শিশুটি বিষয়টি তার মাকে জানালে এবং রাতে বাবা কাজ থেকে ফিরলে তাকে পুরো ঘটনাটি অবগত করা হয়।

​ঘটনাটি জানার পর ভুক্তভোগীর বাবা সুবিচারের আশায় স্থানীয় ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলীর কাছে যান। পরে তার নির্দেশে স্থানীয় জনতা অভিযুক্ত আনোয়ারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন সরিষাবাড়ী থানায় যোগাযোগ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার নিজের অপরাধ স্বীকার করেছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযুক্তকে আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৬:৫৩   ২২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ