বোয়ালমারীতে বাস-ট্রাক দুর্ঘটনার তিনদিন পর খাদ থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোয়ালমারীতে বাস-ট্রাক দুর্ঘটনার তিনদিন পর খাদ থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার
বুধবার, ১৯ আগস্ট ২০২৬



বোয়ালমারীতে বাস-ট্রাক দুর্ঘটনার তিনদিন পর খাদ থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের তিনদিন পর সড়কের পাশের খাদ থেকে হাফিজুর রহমান (২৪) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দুর্ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বুধবার (১৯ আগস্ট) সকালে দুর্ঘটনাস্থলের পাশের খাদে ওই ছাত্রের লাশ ভেসে উঠলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে তাকে উদ্ধার করে।

নিহত হাফিজুর রহমান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি বোয়ালমারী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় ফরিদপুরগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাইকৃত ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। ট্রাকটি রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে আটকে যায়।

দুর্ঘটনায় বাস ও ট্রাকের চালক-হেলপারসহ অন্তত ২০ জন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে দুর্ঘটনার পর বাসের যাত্রী হাফিজুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে পরিবারের সদস্যরা জানান। ওইদিনই তাঁর পরিবারের পক্ষ থেকে কাশিয়ানী থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বুধবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থলের পাশের খাদে লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

বোয়ালমারী থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বোয়ালমারী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জাহিদুল হক বলেন, হাফিজুর রহমানের সেদিন পরীক্ষা ছিল। ওইদিন সকালে গ্রামের বাড়ি থেকে কাশিয়ানীর ব্যাসপুর বাসস্ট্যান্ড থেকে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা দিতে যাওয়ার সময় তিনি ওই বাসে ওঠেন। তার গলায় কলেজের ব্যাজ পরানো অবস্থায় ছিল।

বাংলাদেশ সময়: ১৫:২৫:০০   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি
বিশ্ব বসতি দিবসে কুড়িগ্রামে ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
মধুখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
তথ্যমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ