কালকিনিতে পৌর অবকাঠামো উন্নয়নে এলজিইডির অংশগ্রহণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে পৌর অবকাঠামো উন্নয়নে এলজিইডির অংশগ্রহণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬



কালকিনিতে পৌর অবকাঠামো উন্নয়নে এলজিইডির অংশগ্রহণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি পৌরসভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় প্রস্তাবিত বিভিন্ন সাব-প্রজেক্টের ওপর এক অংশগ্রহণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ সভার আয়োজন করে।
​

কালকিনি পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব ক‌রেন কাল‌কি‌নি পৌর প্রসাশক ও নির্বাহী অ‌ফিসার সাইফ উল আ‌রেফীন ও পরিচালনায় পৌরসভার সহকা‌রি প্র‌কৌশলী রা‌কিবুল ইসলাম।

এসময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি মোঃ ফজলুল হক বেপারী,সাধারণ সম্পাদক মাহাবুব মু‌ন্সি, পৌরসভার,প্রাথ‌মিক শিক্ষা অফিসার,কাল‌কি‌নি পল্লী সঞ্চায় ব‌্যাং‌কের ম‌্যা‌নেজার মাসুম হো‌সেন, কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি যৌথভাবে পরিচালনা করে পরামর্শক প্রতিষ্ঠান বিসিএস, জেভি (এইচআরডিআইসি ও ডিইসিএল)।
​সভায় পৌরসভার পরিকল্পিত নাগরিক উন্নয়ন,বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা এবং অভ্যন্তরীণ সড়ক অবকাঠামো শক্তিশালীকরণের লক্ষ্যে একাধিক সাব-প্রজেক্টের বিস্তারিত তুলে ধরা হয়। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থায়িত্ব নিশ্চিত করা এবং স্থানীয় বাসিন্দাদের মতামত ও চাহিদাকে প্রাধান্য দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
​

উপস্থিত অংশগ্রহণকারীরা পৌরসভার সার্বিক উন্নয়নে এসব প্রস্তাবিত সাব-প্রজেক্টের দ্রুত বাস্তবায়ন কামনা করেন এবং ভবিষ্যতে টেকসই নগর গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৩৮   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ