ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

প্রথম পাতা » আইন আদালত » ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬



ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

জেলার কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় আল-আমিন পাটোয়ারী (২৬) নামে ১ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ইউনুস পাটোয়ারী (৫৬) নামে আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন পাটোয়ারী যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি ইউনুস আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মাসুদ আলী এ দণ্ডাদেশ দেন।

মামলার বিবরণে জানা গেরছ, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী ইউনুছ আলী ও তার ছেলে আল-আমিন। এই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

গত বছরের ১৮ আগস্ট তদন্ত শেষে ছেলে আল আমিন ও পিতা ইউনুস আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র ৭ কার্যদিবসে ওই মামলায় ছেলে আল-আমিনকে ফাঁসি ও বাবা ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

একই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিনকে ৫০ হাজার টাকা ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি ইউনুস আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আকিদুল ইসলাম বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত একজনের মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। এই রায় দ্রুত কার্যকর হবে বলে আমি বিশ্বাস করি।

বাংলাদেশ সময়: ১৬:০৯:১৬   ১১৮ বার পঠিত  







আইন আদালত’র আরও খবর


‎”ফরিদপুরের নগরকান্দা” ‎স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন
হানিফসহ ৪ নেতার রায় সময়োপযোগী : চিফ প্রসিকিউটর
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী রিমান্ডে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ