![]()
কালকিনি প্রতিনিধিঃ মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
গতকাল জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়। কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার পর আনিসুর রহমান তালুকদার খোকন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার এবং দলীয় নেতৃত্বের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন।
এক প্রতিক্রিয়ায় তিনি জানান, অবহেলিত অঞ্চলের নদীপথ উদ্ধার, নৌ-যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং সমুদ্র ও নদী নদীবন্দরগুলোর কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিনি গুরুত্বসহকারে কাজ করে যাবেন।
তার এই দায়িত্ব প্রাপ্তিতে মাদারীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণ ও দলীয় নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১০:৫৩:৫৮ ৭৩ বার পঠিত