নৌপরিবহন সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত এম‌পি তালুকদার খোকন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌপরিবহন সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত এম‌পি তালুকদার খোকন
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬



নৌপরিবহন সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত এম‌পি তালুকদার খোকন

কাল‌কি‌নি প্রতিনিধিঃ মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
​গতকাল জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়। কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার পর আনিসুর রহমান তালুকদার খোকন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান, স্পিকার এবং দলীয় নেতৃত্বের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন।
​এক প্রতিক্রিয়ায় তিনি জানান, অবহেলিত অঞ্চলের নদীপথ উদ্ধার, নৌ-যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং সমুদ্র ও নদী নদীবন্দরগুলোর কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিনি গুরুত্বসহকারে কাজ করে যাবেন।
​তার এই দায়িত্ব প্রাপ্তিতে মাদারীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণ ও দলীয় নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০:৫৩:৫৮   ৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ