
পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা অর্জনে রাজশাহী সফর করছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও কর্মকর্তারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী নগর ভবনের সিটি হলরুমে তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
এতে রাজশাহী, নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
কর্মশালায় নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়নের প্রশংসা করেন। রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।
আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এ কর্মশালা। সফরকালে প্রতিনিধিরা রাজশাহীর বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং রাতের সড়ক পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে ফুল দিয়ে স্বাগত জানান রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
বাংলাদেশ সময়: ২৩:২৯:০২ ৭ বার পঠিত