
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারে মরা মুরগি ক্রেতার কাছে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান।
আদালত সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌর বাজারের আলামিন পোল্টি হাউসের মালিক রবিউল ইসলাম (৪৮) এক ক্রেতার কাছে মুরগি বিক্রি করেন। জবাই করে মুরগি প্যাকেট করেন মরা মুরগি। এ সময় ক্রেতা বুঝতে পারলে লোকজন জড়ো হয়ে যায়।
খবর পেয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান ঘটনাস্থলে পৌঁছে আদালত বসিয়ে পশু ও মাংস জবাই আইন ২০১১ সালের ২৪ এর ১ ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেন অনাদায়ে তিন মাসের জেল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান বলেন, মরা মুরগি বিক্রির অপরাধে রবিউল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। আদালত অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:০৬:৩৩ ৩ বার পঠিত