ফরিদপুরের সদরপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের সদরপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬



ফরিদপুরের সদরপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে ফরিদ হোসেন নামে এক ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার চরচাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহত ফরিদ হোসেন ভাসানচর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য। তিনি মকবুল হোসেন ডাঙ্গী এলাকার আবুল কাশেমের ছেলে।

ফরিদ হোসেনের অভিযোগ, চরচাঁদপুর বাজারে অবস্থানকালে কুদ্দুস মন্ডল, শাহজাহান মন্ডল ও শওকত মন্ডলসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন আহত ইউপি সদস্য।

এদিকে, অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তারা পলাতক থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সদরপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:০৭:৪৮   ৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও
ফরিদপুরের সদরপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
নগরকান্দায় বাড়িতে হামলা-মারধরের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার
ফরিদপুরে ১০ গ্রামের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মাদারগঞ্জে নিখোঁজ শিশু মরিয়মের মাটিচাপা লাশ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক
আলফাডাঙ্গায় ভাতিজার পর আড়াই মাস পর চাচাকে খুন
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ