স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে - তথ্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে - তথ্য উপদেষ্টা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬



---

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে।

উপদেষ্টা আজ তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবদিকদের ব্রিফকালে এ কথা বলেন।

ডাঃ জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না। তবে দল সমর্থিত প্রার্থী থাকবে। ফলে এ নির্বাচন অংশগ্রহণমূলক হবে-এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের তারিখ ঠিক করা হবে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে আলোচনার ভিত্তিতে। তিনি বলেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের যে সময়সূচি ঘোষণা করেছে, সরকারের সাথে আলোচনা করে সেটি পরিবর্তন, পিছিয়ে দেওয়া কিংবা এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। নির্বাচন নিয়ে সংশয়ের কিছু নেই বলেও জানান তিনি।

মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, এ রায়ের সাথে প্রতিশোধের কোনো সম্পর্ক নেই। সরকার এ রায়কে স্বাগত জানায় এবং তারা সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিভিন্ন মামলায় পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত আনতে চায় সরকার। ভারতে পালিয়ে থাকা আসামিদের সে দেশের সরকার ফেরত দেবে বলে আশা করেন ডাঃ জাহেদ উর রহমান । তিনি বলেন, এটাই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সহজীকরণের অন্যতম শর্ত ।

ডেঙ্গু প্রতিরোধে সরকার নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, জনগণ যথেষ্ট সচেতন না হলে এ সঙ্কট সমাধান সহজ হবে না। ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতেও সরকার কাজ করছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, অবৈধ গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হচ্ছে। চলতি মাসের প্রথম ১৩ দিনে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন পিএলসি (TGTDPLC)-এর নিজস্ব জনবল দ্বারা ৭৪ টি ও মোবাইল কোর্টের মাধ্যমে ১৩ টি অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ১১১৯ টি আবাসিক, ০৬ টি বানিজ্যিক ও ১০ টি শিল্প সংযোগ বিচ্ছিন্ন এবং ৪১০৯ ফুট পাইপ উচ্ছেদ করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে ১১,৩২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ৩৭৪টি অভিযান পরিচালনা করে ২৫৮টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এক্ষেত্রে মামলা করা হয়েছে ৫৭টি ও জরিমানা আদায় করা হয়েছে ১ কোটি ৮২ লাখ। ‌এসব অভিযান চলবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (তথ্য ও গণযোগাযোগ) ড. মোঃ আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১০:১০   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির
পরিবারের সুস্থতা ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় প্রবাসী আকাশ মিয়ার বাসভবনে মিলাদ ও দোয়া
সদরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ