দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬



দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি। তবে দুর্নীতি প্রতিরোধ করাই আমাদের প্রধান দায়িত্ব।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আইন-শৃঙ্খলা, দুর্নীতি দমন ও মাদক নিয়ন্ত্রণসহ উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি। সভায় সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পরিবেশমন্ত্রী বলেন, আমাদের রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া। সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা।

তবে আমরা চাই, বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজটা পরিবর্তন হোক। যে সমাজে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে এমন একটা জীবন কাটাতে পারবে, যেটা তাদের জন্য হবে অর্থবহ।

দুর্নীতি দমনে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আব্দুল আউয়াল মিন্টু বলেন, আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে সমাজ ও দেশের উন্নয়নের জন্য, এরমধ্যে আর্থসামাজিক উন্নয়নও রয়েছে। এ ছাড়া রয়েছে দুর্নীতি দমন।

দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া ও জেলা পুলিশ সুপার মো. আবু তারেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:৪৬   ১ বার পঠিত  




চট্টগ্রাম’র আরও খবর


দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ