মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো

প্রথম পাতা » খেলাধুলা » মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬



মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো

স্প্যানিশ ফুটবল লিগে সপ্তম রাউন্ডের ম্যাচে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এই জয়ে লা-লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো অ্যাথলেটিকো।

৭ ম্যাচ শেষে ৫ জয়, ১টি করে হার ও ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে অ্যাথলেটিকো। একই চিত্র রিয়াল বেটিসেরও। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে আছে বেটিস।

অন্যদিকে, ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে নেমে গেল রিয়াল। সমান ম্যাচে সবগুলোতে জিতে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

অ্যাথলেটিকোর মাঠ রিয়াদের এয়ার মেট্রোপলিতানোতে খেলতে নামে রিয়াল। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে অ্যাথলেটিকো।
৪০ মিনিটে রিয়ালের মিডফিল্ডার আর্দা গুলারের শট রুখে দেন অ্যাথলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক। ফলে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণ পর ৬ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে নেয় অ্যাথলেটিকো। ৫২ মিনিটে বক্সের ভেতর জুলিয়ানো সিমিওনেকে ফাউল করেন ডিন হাউসেন। এতে পেনাল্টি দেওয়ার পাশাপাশি হাউসেনকে হলুদ কার্ড দেন রেফারি।

পরবর্তীতে ভিএআর দেখে সিদ্ধান্ত পাল্টে হাউসেনকে লাল কার্ড দেখান রেফারি। পেনাল্টি থেকে গোল করে অ্যাথলেটিকোকে ১-০ গোলে এগিয়ে দেন আলেহান্দ্রো গ্রিমালদো।
৫৯ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করে অ্যাথলেটিকো। সিমিওনের নিচু ক্রস থেকে গোল করেন জোনাথন ডেভিড। ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

১০ জনের দল নিয়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে রিয়াল মাদ্রিদ। কিন্তু কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না। এজন্য ভিনিয়ুস জুনিয়র ও গুলেরকে তুলে নেন কোচ হোসে মরিনহো। তাতেও অ্যাথলেটিকোর রক্ষণদূর্গ ভাঙতে পারেনি রিয়াল।

অবশেষে ৮৯ মিনিটে গোলের ব্যবধান কমায় রিয়াল। বার্নার্ডো সিলভার ফ্রি-কিক থেকে হেডে গোল করে রিয়ালকে ম্যাচে ফেরার পথ দেখান বদলি খেলোয়াড় আন্তোনিও রুডিগার।
ম্যাচের বাকী সময়ে আর কোনো গোল না পাওয়ায় চলতি লিগে দ্বিতীয় হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এর আগে রিয়াল বেটিসের কাছে ১-০ গোলে হেরে প্রথম হারের স্বাদ পেয়েছিল তারা।

বাংলাদেশ সময়: ১৬:১২:২৮   ৪ বার পঠিত  




খেলাধুলা’র আরও খবর


জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ