সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় স্কুলের মাঠ, বছরের প্রায় ছয় মাস পানির নিচে

প্রথম পাতা » ছবি গ্যালারী » সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় স্কুলের মাঠ, বছরের প্রায় ছয় মাস পানির নিচে
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬



সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় স্কুলের মাঠ, বছরের প্রায় ছয় মাস পানির নিচে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় বিদ্যালয়ের খেলার মাঠ। বর্ষা মৌসুমে টানা কয়েক মাস মাঠজুড়ে জমে থাকে পানি। বছরের প্রায় ছয় মাসই মাঠ পানির নিচে থাকায় খেলাধুলা তো দূরের কথা, বিদ্যালয়ে স্বাভাবিক চলাচলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।

এমন চিত্র ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ১২৫ নং চন্দ্রপাড়া সরদার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

স্থানীয়দের অভিযোগ, একটু বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়। বর্ষা মৌসুমে পানি দীর্ঘ সময় ধরে জমে থাকায় মাঠটি কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে যাতায়াত, খেলাধুলা এবং বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু বিদ্যালয়ের মাঠ দীর্ঘ সময় পানির নিচে থাকায় শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

শুধু খেলাধুলার সুযোগই নয়, মাঠে দীর্ঘদিন পানি জমে থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের আশঙ্কা, অসতর্কতার কারণে কোনো শিক্ষার্থী পানিতে পড়ে গেলে দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার সমস্যা থাকলেও এর স্থায়ী সমাধান হয়নি। সাময়িকভাবে পানি সরিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। এ জন্য প্রয়োজন কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা। পাশাপাশি বিদ্যালয়ের মাঠটি সংস্কার করে উঁচু করা জরুরি।

তাদের দাবি, দ্রুত মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা করার পাশাপাশি মাটি ভরাট করে মাঠটি সংস্কার করা হলে শিক্ষার্থীরা নিরাপদে চলাচল ও খেলাধুলা করতে পারবে। এতে বিদ্যালয়ের পরিবেশও আরও সুন্দর ও শিক্ষার্থীবান্ধব হবে।

কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।

এখন দেখার বিষয়, চন্দ্রপাড়া সরদার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে কার্যকর পদক্ষেপ নেয়।

বাংলাদেশ সময়: ১৩:৫৪:০৫   ৩৩ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু
নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ
মৃত্যু জয় করে কালকিনি তাহাজ্জুলের জজ হওয়ার স্বপ্ন পূরণ
নগরকান্দায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় স্কুলের মাঠ, বছরের প্রায় ছয় মাস পানির নিচে
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ