নগরকান্দায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬



নগরকান্দায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় পুরোনো দোকানঘর ভাঙার সময় দেয়াল চাপা পড়ে শাহিন (১৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহিন নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরকান্দা পৌরসভার সদর বাজারে জেলা পরিষদ অডিটোরিয়ামের পূর্ব পাশে শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের জাফর মেম্বারের দীর্ঘদিনের পুরোনো আধাপাকা একটি দোকান ছিল। দোকানটি অপসারণ করে নতুন স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে গত ২৮ সেপ্টেম্বর সেটি ভাঙার কাজ শুরু করেন নির্মাণ শ্রমিকরা।

ভাঙার কাজের একপর্যায়ে দোকানের সামনের দেয়ালের একটি অংশ ভেঙে শাহিনের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে শাহিন মারা যান।

নির্মাণ শ্রমিক শাহিনের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৬:০৫   ১৩২ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু উদ্ধার, শহরজুড়ে আতঙ্ক
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানেরা সাহসী - স্পীকার
মুকসুদপুরে কৃতী ১৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিল ‘আলোর পথে দিগনগর’
প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ