টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়-প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জেলায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।

আজ শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসন ও বিসিকের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মেরাজ উদ্দিন, ম্যানেজার আবদুল্লাহ খান, উদ্যোক্তা ফোরাম টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক সুলতানা বিলকিস লতা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদনশীলতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, সময়ের যথাযথ ব্যবস্থাপনা এবং সম্পদের অপচয় কমানোর মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।

সভায় উৎপাদনশীলতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জেলা উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৪:১৫   ১০ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ