কালকিনি বাজারে উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান, জরিমানা ৭৫ হাজার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনি বাজারে উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান, জরিমানা ৭৫ হাজার
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



কালকিনি বাজারে উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান, জরিমানা ৭৫ হাজার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলা সদরের বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা।
​শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক কিশোর কুমার দাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
​অভিযানকালে নদীতে আবর্জনা ফেলে পরিবেশ ও পানি দূষণ এবং সরকারি রাস্তা দখল করে চলাচলে বাধা সৃষ্টির অপরাধে ৩টি মামলায় মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
​অভিযান শেষে স্থানীয়দের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যত্রতত্র ময়লা না ফেলা এবং সরকারি জায়গা দখল না করার জন্য সতর্ক করেন ইউএনও।
​উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কিশোর কুমার দাস জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ রক্ষা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:২৭:১৬   ১১৯ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি, প্রশ্ন তুলল সিপিডি
এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’
মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি
দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে - প্রধানমন্ত্রী
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ