
জামালপুর প্রতিনিধি: গ্রাহকদের আরও উন্নত, পরিবেশবান্ধব ও মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে স্থান পরিবর্তন করেছে জামালপুরের সরিষাবাড়ীতে পরিচিত ও জনপ্রিয় মোবাইল বিক্রয় প্রতিষ্ঠান “স্মার্ট জোন & রাছিন-ফুল টেলিকম”। নতুন আঙ্গিকে, সুপরিসর স্থানে যাত্রা শুরু করেছে শোরুমটি।
পূর্বে পৌরসভার আরামনগর বাজারের মেইন রোডের সি.এন.জি স্ট্যান্ড সংলগ্ন (জনতা ব্যাংকের সামনে) ব্যবসা পরিচালনা করা হলেও, বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যক্রম একই বাজারের মেইন রোড সংলগ্ন ‘সরকার সুপার মার্কেট’-এ স্থানান্তরিত করা হয়েছে।
নতুন এই শোরুমে শাওমী (Xiaomi), স্যামসাং (Samsung), অপো (Oppo), ভিভো (Vivo), রিয়েলমি (Realme), টেকনো (Tecno), ইনফিনিক্স (Infinix), আইটেল (Itel), সিম্ফনি (Symphony) এবং ওয়ালটন (Walton)-সহ দেশি-বিদেশি নামীদামী সব ব্র্যান্ডের অফিশিয়াল স্মার্টফোন সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে।
নতুন ঠিকানায় শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর মোঃ ফরহাদ আহমেদ জানান, “আমাদের ওপর গ্রাহকদের যে আস্থা ও ভালোবাসা রয়েছে, তা বজায় রাখতেই আমরা আরও মনোরম ও সুবিধাজনক পরিবেশে নতুন শোরুম চালু করেছি। প্রতিটি গ্রাহক যেন সাশ্রয়ী দামে সেরা ও মূল (অরিজিনাল) প্রোডাক্টটি কিনতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
স্মার্টফোন কেনাকাটা ও বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকদের সরাসরি সরকার সুপার মার্কেটের নতুন শোরুমে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া যেকোনো মোবাইল বা অফার সংক্রান্ত অনুসন্ধানে 01723-241894 নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:২৭:৪২ ১৩ বার পঠিত