শনিবার, ৩ অক্টোবর ২০২৬

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার
শনিবার, ৩ অক্টোবর ২০২৬



জামালপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) অভিযানে সবুজ সরকার (৩৬) নামে এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার হয়েছেন। তিনি সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল পশ্চিমপাড়া গ্রামের চাঁন মিয়া সরকারের ছেলে।

​ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তাকে গ্রেফতারের পর আজ শনিবার (৩ অক্টোবর) মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

​পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ মেলায় তার বিরুদ্ধে এই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৪২   ৭ বার পঠিত