প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী
রবিবার, ৪ অক্টোবর ২০২৬



প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে মন্ত্রী সাধারণ মানুষের সন্তানের জন্য ভর্তি ফি কমানো, শিক্ষার সুযোগ বাড়ানো এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন সুবিধা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, ‘ব্লু স্কাই’ স্কুলের টিউশন ফি তুলনামূলকভাবে বেশি। প্রধানমন্ত্রী আমাকে স্কুলটি পরিদর্শন করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সুবিধা কীভাবে বাড়ানো যায়, সাধারণ মানুষের সন্তানের ভর্তি প্রক্রিয়া কীভাবে সহজ করা যায় এবং শিক্ষার ব্যয় কীভাবে কমানো যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।

তিনি বলেন, অটিজমে আক্রান্ত শিক্ষার্থীদের বিশেষ যত্নের প্রয়োজন হয়। এ কারণে একজন শিক্ষককে পাঁচজনের বেশি শিক্ষার্থীর দেখাশোনা করতে হয়। কোনো কোনো শ্রেণিতে একজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষকও রয়েছেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের বিশেষ চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে, শিক্ষার মান বজায় রেখে কীভাবে ব্যয় কমানো যায়— তা নিয়ে কাজ করতে হবে। এছাড়া স্কুলের শিক্ষিত অভিভাবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে শিক্ষা কার্যক্রমে কীভাবে সম্পৃক্ত করা যায়, সে বিষয়েও ভবিষ্যতে পরিকল্পনা করা হবে।

সরকারিভাবে স্কুলটিকে সহযোগিতা দেওয়ার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির আধুনিকায়ন এবং বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করা গেলে অটিজমসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

পরিদর্শনকালে স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমডোর মো. আব্বাস আলী, এয়ারফোর্স হেডকোয়ার্টার্সের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমডোর ইমরানুর রহমান এবং স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:১৬   ১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি
ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ