স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
রবিবার, ৪ অক্টোবর ২০২৬



স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাজ্যের একটি সংসদীয় প্রতিনিধিদল।

আজ রোববার ঢাকায় সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন মন্ত্রী ও প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি, চলমান বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

সরদার মো. সাখাওয়াত হোসেন দেশে হাম ও ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি এবং এসব রোগ মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। একইসঙ্গে দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন।

বৈঠকে মন্ত্রী জানান, চলতি বছর দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় যুক্তরাজ্যের সংসদ সদস্য মনিকা হার্ডিং, সংসদ সদস্য অ্যালান গাম্মেল এবং সংসদ সদস্য আরটি ডেভিড মুন্ডেল প্রমুখ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন৷

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫৬   ১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি
ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ