![]()
আজ ৬ অক্টোবর ২০২৬,মঙ্গলবার। ২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়
ঘটনাবলি
১০৫ খ্রিষ্টপূর্ব – কিম্ব্রীয় যুদ্ধ: আরাউসিওর যুদ্ধে রোমান বাহিনী পরাজিত হয়।
৬৯ খ্রিষ্টপূর্ব – তৃতীয় মিথ্রিডেটীয় যুদ্ধ: টিগ্রানোসের্টার যুদ্ধে রোমান প্রজাতন্ত্র আর্মেনিয়া দখল করে।
২৩ – বিদ্রোহীরা শিন রাজবংশের একমাত্র সম্রাট ওয়াং মাং-কে শিরশ্ছেদ করে, যখন তার রাজধানী কৃষক বিদ্রোহের সময় লুট হয়।
৪০৪ – বাইজেন্টাইন সম্রাজ্ঞী এলিয়া ইউডক্সিয়া সপ্তম গর্ভধারণে গর্ভপাতজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন।
৬১৮ – সুই থেকে তাং রাজবংশে উত্তরণ: ইয়ানশির যুদ্ধে ওয়াং শিচং লি মি-কে निर्णায়কভাবে পরাজিত করেন।
১৫৩৯ – স্পেনের দে সোতো অভিযান আপালাচি রাজধানী আনহাইকা দখল করে শীতকালীন ঘাঁটি স্থাপন করে।
১৬০০ – প্রাচীনতম টিকে থাকা অপেরা ইউরিডিসে-এর প্রথম মঞ্চায়ন হয়, যা বারোক যুগের সূচনা করে।
১৬৮৩ – অভিবাসী পরিবারগুলো আমেরিকায় জার্মানদের প্রথম বড় অভিবাসন হিসেবে জার্মানটাউন, পেনসিলভানিয়া প্রতিষ্ঠা করে।
১৭০২ – ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন হয়।
১৭৬২ – সপ্তবর্ষের যুদ্ধ: ব্রিটিশরা স্পেনের কাছ থেকে ম্যানিলা দখল করে।
১৭৬৯ – ক্যাপটেন কুক নিউজিল্যান্ডে পদার্পণ করেন।
১৭৭৭ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: ব্রিটিশ বাহিনী হাডসন নদীর তীরে ফোর্ট ক্লিনটন ও ফোর্ট মন্টগোমারি দখল করে।
১৭৮৯ – ফরাসি বিপ্লব: রাজা ষোড়শ লুই ভার্সাই থেকে তুইলেরি প্রাসাদে বাসস্থান পরিবর্তন করতে বাধ্য হন।
১৮১০ – ফিনল্যান্ডের গ্র্যান্ড ডাচি-র রাহে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শহরের এক-তৃতীয়াংশ ভবন ধ্বংস হয়।
১৮৪৯ – হাঙ্গেরির স্বাধীনতা যুদ্ধের পর ১৩ শহীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১৮৫৪ – ইংল্যান্ডে নিউক্যাসল ও গেটসহেডের মহা অগ্নিকাণ্ডে ৫৩ জন নিহত ও শতাধিক আহত হন।
১৮৬০ – ভারতীয় দণ্ডবিধি আইনে পরিণত হয়। তবে এর কার্যকারিতা শুরু হয় ১ জানুয়ারি ১৮৬২ সালে।
১৮৮৪ – মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজ রোড আইল্যান্ডে প্রতিষ্ঠিত হয়।
১৮৯৮ – আমেরিকার বৃহত্তম সঙ্গীত ভ্রাতৃত্ব ফি মু আলফা সিনফোনিয়া নিউ ইংল্যান্ড কনজারভেটরি অফ মিউজিকে প্রতিষ্ঠিত হয়।
১৯০৩ – অস্ট্রেলিয়ার উচ্চ আদালত প্রথমবারের মতো বসে।
১৯০৮ – বসনিয়া ও হারজেগোভেনিয়া ভূখণ্ডকে অস্ট্রিয়া নিজ অধিকারভুক্ত করে।
১৯১০ – এলেফথেরিওস ভেনিজেলোস প্রথমবারের মতো গ্রিসের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯১৫ – প্রথম বিশ্বযুদ্ধ: অস্ট্রিয়া-হাঙ্গেরি ও জার্মানির কেন্দ্রীয় শক্তি, নবযোগদানকারী বুলগেরিয়া-সহ সার্বিয়ার বিরুদ্ধে অগাস্ট ফন ম্যাকেনসেনের নেতৃত্বে নতুন অভিযান শুরু করে।
১৯১৫ – প্রথম বিশ্বযুদ্ধ: কেন্দ্রীয় শক্তির বিরুদ্ধে ম্যাসিডোনীয় রণাঙ্গন খুলতে মিত্রবাহিনী থেসালোনিকিতে অবতরণ করে।
১৯১৮ – তুর্কী সাম্রাজ্যের অধীন বৈরুতে ফ্রান্সের দখল কায়েম।
১৯২০ – ইউক্রেনীয় স্বাধীনতা যুদ্ধ: ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র ও মাখনোভশ্চিনার প্রতিনিধিদের মধ্যে স্টারোবিলস্ক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯২৩ – তুর্কি জাতীয় আন্দোলন কনস্টান্টিনোপলে প্রবেশ করে।
১৯২৭ – প্রথম উল্লেখযোগ্য সবাক চলচ্চিত্র দ্য জ্যাজ সিঙ্গার মুক্তি পায়।
১৯২৮ – চিয়াং কাইশেক চীনের রাষ্ট্রপতি হন।
১৯৩৪ – ১৯৩৪ সালের বিপ্লব: কাতালোনিয়ার স্বায়ত্তশাসিত সরকারের রাষ্ট্রপতি লুইস কোম্পানিস কাতালান রাষ্ট্র ঘোষণা করেন।
১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: পোল্যান্ডে সেপ্টেম্বর অভিযানের শেষ যুদ্ধ কক-এর যুদ্ধ সংঘটিত হয়।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: গুয়াডালকানালের যুদ্ধে মার্কিন সৈন্যরা মাতানিকাউ নদীর পূর্ব দিক থেকে জাপানি বাহিনীকে হটিয়ে দেয়।
১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: গ্রিসে নাৎসি দখলদারিত্বের সময় ক্রিটে কালি সিকিয়ায় আধাসামরিক বাহিনীর হাতে ১৩ জন বেসামরিক নাগরিক জীবন্ত দগ্ধ হন।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ডুকলা পাসের যুদ্ধের সময় ১ম চেকোস্লোভাক আর্মি কর্পসের ইউনিটগুলো চেকোস্লোভাকিয়ায় প্রবেশ করে।
১৯৭২ – মেক্সিকোর সিয়াটলের কাছে ট্রেন লাইনচ্যুত হয়ে ২০৮ জন নিহত হন।
১৯৭৩ – ইয়ম কিপুর যুদ্ধ: মিশর ও সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত অপারেশন বদর শুরু করে।
১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ক্যামেরুন।
১৯৭৬ – কিউবানা দে আভিয়াসিওন ফ্লাইট ৪৫৫ ফিদেল-বিরোধী জঙ্গি গোষ্ঠীর বোমা হামলায় ধ্বংস হয়।
১৯৭৬ – হুয়া গুওফেং চারজনের দলকে গ্রেপ্তার করেন, যার মাধ্যমে সাংস্কৃতিক বিপ্লবের অবসান ঘটে।
১৯৭৬ – থাইল্যান্ডে থাম্মাসাট বিশ্ববিদ্যালয় গণহত্যায় পুলিশ ও দক্ষিণপন্থী আধাসামরিক বাহিনীর হাতে বহু মানুষ নিহত হন; এর পর সেনি প্রামোজ সরকার সংগাদ চালোরিউর নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে উৎখাত হয়।
১৯৭৬ – থাইরেন্ডে সামরিক অভ্যূত্থান অনুষ্ঠিত হয়।
১৯৭৭ – মিকোয়ান মিগ-২৯ যুদ্ধবিমানের প্রথম প্রোটোটাইপ ৯-০১ প্রথম উড্ডয়ন করে।
১৯৭৯ – পোপ দ্বিতীয় জন পল প্রথম পোপ হিসেবে হোয়াইট হাউস সফর করেন।
১৯৮১ – মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত ইসলামি চরমপন্থীদের হাতে নিহত হন।
১৯৮১ – এনএলএম সিটিহপার ফ্লাইট ৪৩১ নেদারল্যান্ডসের রটারডাম থেকে উড্ডয়নের পর মোর্ডাইকে বিধ্বস্ত হয়, এতে ১৭ জন নিহত হন।
১৯৮৫ – লন্ডনের ব্রডওয়াটার ফার্মে দাঙ্গার সময় পুলিশ কনস্টেবল কিথ ব্লেকলক নিহত হন।
১৯৮৭ – ফিজি প্রজাতন্ত্রে পরিণত হয়।
১৯৮৯ – কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ফাতিমা বিবি ভারত সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি মনোনীত হন।
১৯৯০ – স্পেস শাটল ডিসকভারি এসটিএস-৪১ মিশনে উৎক্ষেপণ করা হয় এবং সূর্যের মেরু অঞ্চল গবেষণার জন্য ইউলিসিস মহাকাশ প্রোব মোতায়েন করে।
১৯৯৫ – বসনিয়ায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৫ – অন্য সূর্যকে প্রদক্ষিণকারী প্রথম গ্রহ ৫১ পেগাসি বি আবিষ্কৃত হয়।
২০০৭ – জেসন লুইস মানব-চালিত শক্তিতে পৃথিবী প্রদক্ষিণ সম্পন্ন করেন।
২০১০ – জনপ্রিয় ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম প্রতিষ্ঠিত হয়।
২০১৮ – মার্কিন সিনেট ব্রেট কাভানা-কে সুপ্রিম কোর্টের সহযোগী বিচারপতি হিসেবে নিশ্চিত করে।
২০১৯ – বুয়েট এর ছাত্রলীগের নেতাকর্মীরা নিঃসংশয় ভাবে আবরার ফাহাদকে হত্যা করে, আবরার ফাহাদ ছিলেন বুয়েটের ইইই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
২০২২ – অ্যানি এরনো সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
২০২৫ – ২০২৫ আলবার্টা শিক্ষক ধর্মঘট শুরু হয়, এতে প্রায় ৫১,০০০ শিক্ষক কর্মবিরতিতে যান।
জন্ম
৮৭৭ - চার্লস টাক, রোমান সম্রাট।
১৬৬০ - পল স্কারণ, ফরাসি কবি ও লেখক।
১৮২০ - জেনি লিন্ড, সুইডিশ সরু ও অভিনেত্রী।
১৮৩১ - রিচার্ড ডেডেকিন্ট, জার্মান গণিতবিদ।
১৮৮৭ - লে করবুসিয়, সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ।
১৮৮৮ - নির্মলচন্দ্র চন্দ্র, জাতীয়তাবাদী রাজনীতিবিদ ও আইনজীবী। (মৃ.১৯৫৩)
১৮৯২ - লর্ড আলফ্রেড টেনিসন, ব্রিটিশ কবি।
১৮৯৩ - মেঘনাদ সাহা, বাঙালি জ্যোতির্পদার্থবিজ্ঞানী। (মৃ.১৬/০২/১৯৫৬)
১৯০৩ - আর্নেস্ট টমাস সিন্টন ওয়াল্টন, নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ পদার্থবিদ ও অধ্যাপক।
১৯০৬ - জ্যানেট গেনর, মার্কিন অভিনেত্রী ও চিত্রশিল্পী। (মৃ. ১৯৮৪)
১৯০৮
ক্যারল লমবার্ড, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। (মৃ. ১৯৪২)
মোহাম্মদ মোদাব্বের, বাংলাদেশী সাংবাদিক, শিশুসাহিত্যিক ও বিশিষ্ট সমাজসেবক। (মৃ. ১৯৮৪)
১৯১২ - অগাস্ট মারি ফ্রাঙ্কইস বেরনাইয়েরট, নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান রাজনীতিবিদ ও ১৪ তম প্রধানমন্ত্রী।
১৯২৬ - হারাধন বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। (মৃ.২০১৩)
১৯৩০ - রিচি বেনো, অস্ট্রেলীয় ক্রিকেটার। (মৃ. ২০১৫)
১৯৩১
নিকলাই চের্নিখ, রুশ বংশোদ্ভূত সোভিয়েত জ্যোতির্বিজ্ঞানী। (মৃ. ২০০৪)
রিকার্ডো গিয়াকনি, ইতালীয় বংশোদ্ভূত আমেরিকান জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ।
১৯৩৩ - অলোকরঞ্জন দাশগুপ্ত, বাঙালি ভারতীয় কবি (মৃ.১৭/১১/২০২০)
১৯৩৫ - বান্দা বাসুদেব রাও, ভারতীয় উদ্যোগপতি, কৃষিবিদ এবং ভারতের পোল্ট্রি শিল্পের জনক। (মৃ.১৯৯৬)
১৯৪৬
জন ক্রেইগ ভেন্টার, মার্কিন জীববিজ্ঞানী।
টনি গ্রেগ, ইংরেজ ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার। (মৃ. ২০১২)
১৯৫২ - পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী, পশ্চিমবঙ্গ
১৯৬৬ - শিরীন শারমিন চৌধুরী, বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম নারী ও সর্বকনিষ্ঠ স্পিকার।
১৯৬৬ - নিয়াল কুইন, সাবেক আইরিশ ফুটবলার ও ম্যানেজার।
১৯৮৬ - অলিভিয়া থিরল্বয়, আমেরিকান অভিনেত্রী।
১৯৮৯ - শফিউল ইসলাম সুহাস, বাংলাদেশী ক্রিকেটার।
মৃত্যু
১৯৫১ - অট্টো ফ্রিটজ মেয়ারহফ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসক ও বায়োকেমিস্ট।
১৯৬২ - টড ব্রাউনিং, আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
১৯৬৭ - যতীন্দ্রচন্দ্র ভট্টাচার্য, সুভাষচন্দ্র বসুর সহযোগী।(জ.১৮৯৫)
১৯৮১ - মুহাম্মদ আনোয়ার আল সাদাত, নোবেল পুরস্কার বিজয়ী মিশরীয় রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
১৯৯২ - বিল ও’রিলি, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৯৯ - আমালিয়া রডরিগুয়েজ, পর্তুগিজ গায়িকা ও অভিনেত্রী।
২০০০ - রিচার্ড ফার্নসওয়ার্থ, মার্কিন অভিনেতা ও স্টান্ট। (জ. ১৯২০)
২০১২ - আন্তোনিও থিসনেরস, পেরুদেশীয় কবি।
২০২০ - এডি ভ্যান হ্যালেন, গিটারিস্ট।(জ. ১৯৫৫)
ছুটি ও অন্যান্য
বিশ্ব সেরেব্রাল পালসি দিবস।
বিশ্ব হাসি দিবস।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস
আন্তর্জাতিক ভূবৈচিত্র্য দিবস
বাংলাদেশ সময়: ০:১২:০৯ ৭ বার পঠিত