শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে আ. লীগ সব পদক্ষেপ নিয়েছিল : হুইপ দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে আ. লীগ সব পদক্ষেপ নিয়েছিল : হুইপ দুলু
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে আ. লীগ সব পদক্ষেপ নিয়েছিল : হুইপ দুলু

শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করতে আওয়ামী লীগ সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড।

একটি দেশকে পিছিয়ে দিতে হলে তার শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে দেওয়াই যথেষ্ট।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে নাটোর শহরের পটুয়াপাড়া ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতীতের ১৭-১৮ বছরের শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থাকে সেইভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

হুইপ দুলু বলেন, বর্তমান সরকার, বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

গত অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ে সর্বাধিক অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন জরুরি।

পরীক্ষা ও ফলাফল মূল্যায়ন ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, অতীতে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে পরীক্ষার খাতা সাদা রেখেও জিপিএ-৫ পাওয়ার মতো অভিযোগ উঠেছে। সামান্য লিখলেই গোল্ডেন জিপিএ-৫ কিংবা এ-প্লাস পাওয়ার প্রবণতা শিক্ষার প্রকৃত মান নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

তার মতে, এ ধরনের ব্যবস্থা শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতা বিকাশের পথে বাধা সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ, সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমো, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০০:০৭   ২১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ