মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।

​সোমবার (১২ অক্টোবর) বিকেলে ডিবি-১-এর এসআই আপেল মাহমুদ ও এসআই মো. এহসানুল হকের নেতৃত্বে একটি চৌকস দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গাওকুড়া খালেরপাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আব্দুর রশিদ ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের উজানপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩:৩২:২৩   ৯ বার পঠিত