বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬



সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

​জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রজব আলী (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার লোকোসেড রেলকলোনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রজব আলী ওই এলাকার মৃত সুরুজ আলীর ছেলে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শিমলা বাজার লোকোসেড রেলকলোনি এলাকায় রজব আলীর বসতঘরে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে তার বসতঘর তল্লাশি করে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০:৪০:৪৯   ১২ বার পঠিত