![]()
কালকিনি প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদীতে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশের পরিচালনায় ও নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে নদী থেকে আনুমানিক ২ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং অন্যান্য প্রায় ৩ হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মোট ৫ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়।
অভিযানকালে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্তসহ পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রণব চন্দ্র দত্ত জানান, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল দিয়ে ইলিশ শিকার বন্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ১৬:৩৩:০৫ ৩০ বার পঠিত